দক্ষিণ সুরমায় বিএনপির মিছিলে পুলিশের গুলি : ফরহাদ শামীমের নিন্দা

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৭

দক্ষিণ সুরমায় বিএনপির মিছিলে পুলিশের গুলি : ফরহাদ শামীমের নিন্দা

৯ মে ২০১৭, মঙ্গলবার ।। সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের অাহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এক বিবৃতিতে দক্ষিণ সুরমায় বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা, নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বিরোধী মতাবলম্বী রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচীতে বাধা প্রদান এবং হামলা সরকারের চরম স্বৈরাচারী অাচরণ। এ ধরণের কাপুরুষচিত হামলা এবং বন্দুকের নলের সাহায্যে অাজীবন ক্ষমতায় টিকে থাকার খায়েশ পুরণ হবেনা। জনবিস্ফোরণের মাধ্যমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে। তিনি অবিলম্বে দক্ষিণ সুরমায় বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিলে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট