২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের সিতারা ম্যানশনে মেহমান রেষ্টুরেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দোয়া মাহফিলের মাধ্যমে অত্যাধুনিক ভাবে নির্মিত এ রেষ্টুরেন্ট’র যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক. সাবেক এমপি ও মেহমান রেষ্টুরেন্ট’র চেয়ারম্যান কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মো. মুনতাসির আলী।
মেহমান রেষ্টুরেন্ট’র ম্যানেজিং পার্টনার সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন মেহমান রেষ্টুরেন্ট’র পরিচালক দিলওয়ার হোসেন, প্রবাসী ব্যবসায়ী মো. আহমদ জুনেদ ও জামাল উদ্দিন ও রেষ্টুরেন্ট’র সিইও উজ্জল হোসেন।
‘বাঙালিয়ানায় ষোল আনা’ শ্লোগানে যাত্রা শুরু হওয়া এ রেষ্টুরেন্ট’র উদ্বোধনের পর ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতে মিলে বিপুল সাড়া। সন্ধ্যা থেকে ভোজন বিলাসী ক্রেতারা ভিড় জমান রেষ্টুরেন্টে । শনিবার সকাল থেকে পুর্ণাঙ্গ পরিসরে মেহমান রেষ্টুরেন্ট’র কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের মানুষের চাহিদা বিবেচনা করে পুষ্টিসম্মত খাবার স্বাস্থ্য সম্মতভাবে পরিবেশনের আহবান জানান। বিনিয়োগের নিশ্চয়তা নিশ্চিতে গ্রাহক সন্তুষ্টি অর্জনের উপর তাগিদ দেন তিনি। আগামীতে সিলেটকে পর্যটন বান্ধব ও পরিচ্ছন্ন এলাকা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D