২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মে ৭, ২০১৭
৭ মে ২০১৭, রবিবার ।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ জাতির উন্নয়ন ও সমৃদ্ধির রূপরেখা হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১০ মে খালেদার জিয়া ‘ভিশন-২০৩০’ নামের এই রূপকল্প ঘোষণা করবেন।
রোববার সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বিএনপিকে সংগঠিত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক টিমের সফর উপলক্ষে সিলেটে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের এখন একটি মাত্র সমস্যা আর তা হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। এ সরক্র ক্ষমতা থেকে সরে গেলেই খুন, গুম, হত্যা, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি বন্ধ হবে। আর বেগম জিয়ার ‘ভিশন-২০৩০’-এ জাতির আগামী দিনের সম্ভাবনা, উন্নয়ন-অগ্রগতির রূপরেখা রচিত হয়েছে। তা বাস্তবায়নে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।’
জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ এর পরিচালনায় কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদী লুনা, এম.এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক এমপি আবুল কাহির চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সহ-সভাপতি নছিরুল হক শাহীন, সহ-সভাপতি এনায়েতুল্লাহ, সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দফতর সম্পাদক এড. ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এড. আল আসলাম মুমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক তসলিম আহমদ নিহার, ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাজ মোঃ ফখর উদ্দীন চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জকিগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক শফিকুর রহমান, জকিগঞ্জ পৌর সাধারন সম্পাদক আব্দুস শাকুর, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা বিএনপির সহ-দফতর আব্দুল মালেক, দিদার লস্কর, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক কাউন্সিলার সালেহা কবির শেপি, জেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দীন প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা শামসুল হক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D