২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৭
৫ মে ২০১৭, শুক্রবার : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
৪ মে বৃহস্পতিবার বেলা ২টায় জিন্দাবাজার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরগাহ গেইট এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মামলা আর গ্রেফতারী পরোয়ানা জারি করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। আন্দোলনের শ্রুতে এ অবৈধ সরকার অচিরেই ভেসে যাবে বলেও তারা হুশিয়ারী জানান।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, হাবিবুর রহমান হাবিব, আমিন ইউ আহমেদ, ছাব্বির আহমদ, মন্তাজ হোসেন মুন্না, শাহ মাহমদ আলী, সাইদুর রহমান সাঈদ, সাহেদ আহমদ, ময়নুল ইসলাম মঞ্জু, মনির মুন্সি, মকসুদুল করিম নোহেল, শফিক নূর, সামছুল ইসলাম টিটু, আব্দুল মুকিত সুমেল, সাইফুল ইসলাম সাইফুল, মাছুদ আলী মাসুম, মুস্তাক আহমদ, শাহ জুনেদ, আলাউদ্দিন, আবু সাইদ ইরন, আশরাফ আহমদ, মামুন আহমদ, জুয়েল আহমদ, আমীর হোসেন হাজারী, মহিম আহমদ, শাহিদ আহমদ, ইরন আহমদ, আব্দুস সালাম, মিজান আহমদ, সেবুল আহমদ, শাহিন আহমদ, আলী আহমদ, মাছুম আহমদ লস্কর, এ.এম শাহীন, কাওছার আহমদ নামর, মোনায়েম খান মুন্না, বাবুল মিয়া, সেলিম আহমদ, মিছবাহ উদ্দিন, নাহিদ আলম দুলাল, মুক্তার আহমদ, গিয়াস উদ্দিন, রাহেল আহমদ, নজমুল হোসেন রাসেল, মিছবাহ টিটু, ফজলু মিয়া, মামুন আহমদ, বুরহান উদ্দিন, সেবুল আহমদ, খালেদ আহমদ, মাহবুব আহমদ, রিয়াজ আহমদ, মোঃ আলম, ইকবাল হোসেন গেদু, আলম আহমদ, রফিক দেওয়ান, স্বপন আহমদ, সালেক আহমদ খালেদ, ইউনুস আলী, আতাউর রহমান রফিক, আঙ্গুর আলম, এনামুল হক শিপন, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন, রাজন আহমদ, আব্দুল মান্নান, হোসেন আহমদ, আনোয়ার হোসেন, হেলাল আহমদ, আব্দুল মালেক, আহমদ সাত্তার সুমন, ইউসুফ আলী, পারভেজ আহমদ, আহাদ আহমদ’সহ জেলা, মহানগর ও উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D