সিলেটে অনলাইন জুয়া খেলার সময় ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

সিলেটে অনলাইন জুয়া খেলার সময় ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানাধীন চালিবন্দর এলাকার সবজি বাজারের পেছনে অভিযান চালায়। অভিযানে নাসিম মিয়ার মালিকানাধীন দোকানের ভেতর অনলাইন জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ১৫ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজু আহমদ (২৮), মো. ইদ্দিস আলী (৩৫), পুলিন কর (৫২), মো. মিজান আলী (২৭), বাদল (৩৫), লাবলু হোসেন (৩০), আব্বাস উদ্দিন (২৫), মোস্তাক আহমেদ (৪০), বদরুল ইসলাম (৪২), মো. আল-ইসলাম (৩১), সেজু রহমান (৪০), মুকুল দাস (৪৪), লিয়াকত আহমেদ (১৮), মিজান আহমেদ (২৮) ও রবি আউয়াল (২০)।

তারা সিলেটসহ বিভিন্ন জেলা থেকে এসে অনলাইন মাধ্যমে জুয়া খেলায় যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

এসএমপি ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন, খাতা ও টাকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট