৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ স্বাধীনের ৫৫ বছর ধরে শ্রমজীবী মানুষ কতিপয় সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু যুগের পর যুগ পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। অথচ শ্রমজীবী মানুষের রক্ত ও ঘামের উপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে। তবে শ্রমিক ভাইরা এখন সচেতন। তাদেরকে আর প্রতারিত করা যাবে না। শ্রমজীবী মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠায় এবার ন্যায় ও ইনসাফের পক্ষে মূল্যবান রায় দিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, সমাজের শ্রমজীবী মানুষেরা আমাদেরই স্বজন। তাদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের সামর্থবানদের এগিয়ে আসা উচিত। বর্তমানে রিক্সা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তাদের প্রতি ভালোবাসার উপহার স্বরুপ শ্রমিক কল্যাণের খাদ্যসামগ্রী বিতরণ একটি মহৎ উদ্যোগ। এ থেকে সমাজের সামর্থবানরা অনুপ্রাণিত হবেন।
তিনি রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন শাহপরান পশ্চিম থানার উদ্যোগে রিক্সা ও ঠেলা-ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের শাহপরান থানা সভাপতি মো: আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ইদ্রিছ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ও ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামীম প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু বলেন- শ্রমিকরা বারবার তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয়ছে। দুর্নীতিবাজ ও লুটেরা রাজনৈতিক শ্রেণী দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট, আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে। কিন্তু খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D