৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার ঘটনায় সিলেটে অবতরণ করেছে ৩টি ফ্লাইট।
বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শনিবার সন্ধ্যে ৬টা ৬ মিনিটে সিঙ্গপুর থেকে ১৫৩ যাত্রী নিয়ে অবতরণ করে বাংলা এস্ট্রা-৩১০ উড়োজাহাজটি ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে মালে থেকে একটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে। এছাড়া সিলেট থেকে ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ফ্লাইট ২টি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ঢাকায় সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখায় সিলেটে ফ্লাইটগুলো অবতরণ করছে।
বিমানবন্দর সূত্র জানায়, এ বিমানবন্দরে ঢাকার ৫টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। তবে অন্যগুলোর অবতরণের সময় এখনো নির্ধারণ করা হয়নি।
এরআগে বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ-ঢাকাগামী বাংলাদেশ বিমনের বোয়িং-৭৭৭ ফ্লাইট (বিজি-৩৪০) ৩৯৬জন যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান আরও কোনো ফ্লাইট অবতরণ করলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্পন্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, রিয়াদগামী ফ্লাইটের ১২ জন যাত্রী সিলেট থেকে নিজ গন্তব্যের উদ্দেশে বেরিয়ে গেছেন। তবে অন্যদের আপাতত অনুমতি দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, আজ দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। এজন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D