৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টিকেট কালোবাজারি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সোহেল মিয়া (৩৩), মোঃ জলিল সরদার (৪০) এবং এনাম মিয়া (৩৪)। তারা বিপুল সংখ্যক টিকেট নিয়ে কালোবাজারি করছিল।
র্যাব-৯ জানিয়েছে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যে ভুক্তভোগী সাধারণ যাত্রীদের টিকেট পেতে সমস্যা হচ্ছিল। অনলাইনে টিকেট না পাওয়া এবং অতিরিক্ত টাকা পরিশোধের অভিযোগ পাওয়ার পর র্যাব-৯ ব্যবস্থা গ্রহণ করে। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়েস্তাগঞ্জের আদালতে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ জেলার কারাগারে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, রেলওয়ে স্টেশনসহ দেশের অন্যান্য স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য র্যাব-৯ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে।
এই অভিযানের ফলে যাত্রীদের টিকেট কালোবাজারি ও অনিয়ম নিয়ন্ত্রণে সাহায্য মিলবে বলে আশা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D