সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৭, মাদক ও ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৭, মাদক ও ভারতীয় পণ্য জব্দ

সিলেটে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মাদক ব্যবসায়ী, কুখ্যাত ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, জুয়াড়ি ও অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা।

অভিযানে উদ্ধার করা হয়- ৪৩৭ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৯০৪ পিস ভারতীয় চকলেট, ৩৬৩ পিস সাবান, ৪ লক্ষ ২০ হাজার পিস নাছির বিড়ি। এসময় একটি গাড়িও জব্দ করা হয়।

এ বিষয়ে সিএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট মহানগর এলাকায় চলমান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট