তাহিরপুরে সাবেক ইউপি সদস্য আহসান গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫

তাহিরপুরে সাবেক ইউপি সদস্য আহসান গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুরে সাবেক ইউপি সদস্য আহসান হাবিব ওরফে আহসানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আহসান উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুরুল ইসলামের (মাষ্টার) ছেলে।

তাহিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সূশংকর পাল জানান, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আহসানকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেন।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সাবেক ইউপি সদস্য আহসানের বিরুদ্ধে তাহিরপুর থানায় ইয়াবা, বিদেশি মাদক, দ্রুত বিচার আইন, সংঘর্ষ, কয়েকজন ইয়াবাসেবীকে নিয়ে সম্প্রতি উপজেলার ঘাগটিয়ার জাদুকাটা নদী তীরবর্তী একাধিক দরিদ্র পরিবারের একাধিক বসতভিটার খনিজ বালি অস্ত্রের মুখে লুটে নেয়া সহ ৫টি, সুনামগঞ্জ সদর মডেল থানায় অপর একটি মামলা সহ ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট