গোলাপগঞ্জে দু’টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

গোলাপগঞ্জে দু’টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় ৮ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

অভিযানে তিস্তা লাইভ বেকারীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এবং ফুলবাড়ি ফুড প্রোডাক্টস-কে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে বিএসটিআই টিম, বাজার কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতা প্রদান করে।

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট