সিলেটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

সিলেটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার অভিযানে ৪০ পিস ইয়াবাসহ শাহান আহমদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোগলাবাজার মেইন রোডের পূর্বপাশে ধানহাটা রাস্তার মুখ এলাকায় অভিযান চালিয়ে শাহানকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন মোগলাবাজার থানার উপপরিদর্শক (নিঃ) নূর উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।

গ্রেফতার শাহান আহমদ মোগলাবাজার এলাকার রফিক মিয়ার ছেলে। তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের পিসিপিআর যাচাইয়ে জানা গেছে, শাহানের বিরুদ্ধে মাদক, গণধর্ষণ, চুরি ও চোরাই মাল গ্রহণসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ও নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে সোমবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।”


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট