৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫
সিলেট মহানগরীল শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৩১ পিস ভারতীয় কাতান শাড়ি এবং একটি প্রাইভেট কারসহ একজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর উপশহরের মুরাদপুরস্থ ক্যাফে-১৭ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: জুবেল আহমদ (২৭) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার আব্দুল করিমের ছেলে।
জানা যায়, শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুরস্থ ক্যাফে ১৭ এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি নীল রঙের প্রাইভেটকারের ভেতর হতে ৩১ পিস ভারতীয় কাতান শাড়ী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ হাজার টাকা। এ ঘটনায় শাহপরাণ (রঃ) থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে পুলিশ সদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D