১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭
দিল্লি : ভারতের ছত্তিশগড়ে মাওবাদী গেরিলাদের সঙ্গে সংঘর্ষে দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ’এর অন্তত ২৪ সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন।
সোমবার দুপুর ১২টার দিকে সুকুমা জেলার ছত্তিশগড়ে এ সংঘর্ষ শুরু হয়।
সুকুমা জেলার দোরনাপাল জাগরগুনডা সড়কের পাশে বরুকাপাল সিআরপিএফ শিবিরের কাছে এন্টি নক্সাল অপারেশন ইউনিটের অভিযানের সময় এ সব সেনা নিহত হয়।
সিআরপিএফ-এর আহত সদস্যদের বিমানযোগে রাজ্যের রাজধানী রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। হতাহত সেনাদের সবাই সিআরপিএফ-এর ৭৪তম ব্যাটালিয়ানের সদস্য।এদিকে ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাম সিং নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত করে রায়পুরে ফিরেছেন।
এ ছাড়া, লোকসভায় দেয়া বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রজনাথ সিং বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে মাওবাদীরা দিক্বিদিক জ্ঞানহারা হয়ে পড়েছে। সিআরপিএফ’এর ওপর হামলার মধ্য দিয়ে মাওবাদীদের হতাশা বোধই ফুটে উঠেছে বলেও জানান তিনি। গত বছরে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার ঘটনা পূর্ববর্তী বছরের তুলনায় ১৫ শতাংশ কমেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গত বছর ১৩৫ জন উগ্রবাদী নিহত, ৭০০ গ্রেপ্তার এবং ১১৯৮ জন আত্মসমর্পণ করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D