৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমার বলদী গ্রামের বাসিন্দা, বলদী যুব সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা নগরীর বঙ্গবীর রোডের প্রবীণ ব্যবসায়ী এবং সালিশি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো: আলকাছ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ১১ টায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইঞ্জিনিয়ার আলকাছ মিয়ার নামাজে জানাজা সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-০৩ আসনে জামাতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব মো: মইনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শাহাব উদ্দিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম,আহমদ আলী, সিলেট জেলা বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান আহমদ, সিলেট জেলা বিএমপি নেতা মাসুম আলম, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান,বঙ্গবীর রোড ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক শাহ মোজাম্মেল আলী, বিএনপি নেতা মোঃ ছইল মিয়া, জেলা যুবদল নেতা মুকসুদুল করিম নোহেল, ব্যবসায়ী নজরুল ইসলাম কালা, সিএনজি অটো পারটস ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল করিম, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাহবুব হাসান তালুকদার রিংকুসহ সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন বলদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D