জুনিয়র ক্যাম্পাসের পর বিবিআইএস এর মেইন ক্যাম্পাসে আন্দোলনে নেমেছেন অভিভাবকরা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭

জুনিয়র ক্যাম্পাসের পর বিবিআইএস এর মেইন ক্যাম্পাসে আন্দোলনে নেমেছেন অভিভাবকরা

২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার ।। সাহেদ আহমদ : অযুক্তিক বেতন বৃদ্ধির প্রতিবাদসহ ৫ দফা দাবীতে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের জুনিয়র ক্যাম্পাসের পর পাঠান্টুলাস্থ প্রতিষ্ঠানটির মেইন ক্যাম্পাসে আন্দোলনে নেমেছেন উদ্বিগ্ন অভিভাবকরা ।

বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী- অভিভাবক অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে ৫দফা দাবী সম্বলিত স্মারক লিপি পেশ করা হয়

দাবী গুলো হচ্ছেঃ বর্ধিত অযুক্তিক ভর্তি ফি ও শিক্ষার্থীদের মাসিক বেতন বাতিল ও জনস্বার্থে বিভিন্ন ফি যুক্তিক পর্যায়ে কমিয়ে আনা, মাসিক বেতনের সাথে চক্রবৃদ্ধি হারে বেআইনি বিলম্ব ফি বাতিল, শিক্ষা ব্যবস্থার নিম্নমুখিতা টেকিয়ে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে ক্লাসে মানসম্পন্ন পাঠদান, প্রাইভেট পড়া নিরুতসাহিত করা এবং  ক্লাসের সৌন্দর্য বৃদ্ধি, শিক্ষার্থীদের বইয়ের বুঝা কমাতে যথাযথ পদক্ষেপ গ্রহন ও সহ-শিক্ষা কার্যাবলী নিয়মিত আয়োজন করা , ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের স্বার্থে (অভিভাবক-শিক্ষক) পি টি এ গঠন করা ।

শিক্ষা ও জনস্বার্থে ন্যায়সঙ্গত যৌক্তিক এই দাবি গুলো বাস্তবায়নের জন্য অভিভাবকগন অনুরোধ জানিয়েছেন । দাবি বাস্তবায়নে গড়িমসি হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

অভিভাবকবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দিগন্ত সিলেটের সম্পাদক ও প্রকাশক, বিবিআইএস এর মেইন ক্যাম্পাসের শিক্ষার্থী- অভিভাবক অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক ওলি মোহাম্মদ, ড. সৈয়দ আমরোফু রহমান, মোঃ এমদাদুল হক, বাবলা আহমদ, মোঃ ফয়ছল, আহমদ শহীদ, আবদুল জলিল, মোঃ আলী সুমন, আবু হানিফ’সহ অর্ধশতাধিক অভিভাবক ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট