২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানা, শাহপরাণ থানা ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। দীর্ঘদিন ধরে এক থানায় অবস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে প্রশাসনিক কারণে এই তিন থানার ওসিদের বদলী করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
এর মধ্যে কোতয়ালীর মডেল থানার ওসি পদে দায়িত্ব পেয়েছেন বিমান বন্দর থানার সাবেক ওসি গৌছুল হোসেন। আর কোতয়ালীর বর্তমান ওসি সোহেল আহমদকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। শাহপরাণ থানার ওসি পদে দায়িত্ব পেয়েছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন। আর শাহপরাণের ওসি শাহজালাল মুন্সিকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। একই সাথে জালালাবাদ থানায় দায়িত্ব নিয়েছেন সিআইও শফিকুর রহমান। এরই মধ্যে কোতয়ালী থানার নতুন ওসি দায়িত্ব নিয়েছেন। বাকিরাও শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D