২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৭
৭ এপ্রিল ২০১৭, শুক্রবার ।। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী কর্তৃক বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসায় ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এই সন্ত্রাসী হামলা ও লুটপাটে জড়িতদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং সিলেট জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- দুটি ছাত্র সংগঠনের মধ্যে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতার বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি।
অবৈধ ক্ষমতার মোহে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সিলেটের দীর্ঘ দিনের লালিত রাজনৈতিক শিষ্টাচারকে বিনষ্ট করেছে। তারা একের পর এক সীমা লংঘন করে প্রতিহিংসার অপরাজনীতির কালো অধ্যায়ের সুচনা করেছে। এধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D