২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫
ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা থেকে নাগরিকদের বাঁচাতে ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
টাইমস অব ইসরায়েল বলছে, সন্ধ্যার পর ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এরপর মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে ছোড়া বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছিল। ইরান থেকে ১০টিরও কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
হোম ফ্রন্ট কমান্ড জানায়, যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকরা আশ্রয়স্থল ছেড়ে যেতে পারেন। সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে আইডিএফ আগাম সতর্কতা জারি করেছিল।
প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হয়েছেন। তবে এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D