২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭
হবিগঞ্জ : দায়িত্ব নেয়ার মাত্র ১০দিনের মাথায় ফের বরখাস্ত হলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। রবিবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার বরখাস্তের আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছে।
সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মো. সফিউল আলম জানান, সুনামগঞ্জের একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক এমপি আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।২০১৪ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সর্বশেষ সম্পূরক চার্জশিটে জিকে গউছকে আসামিভুক্ত করা হয়। ওই বছরের ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। এসব মামলায় কারাগারে থেকেই পৌর নির্বাচনে অংশ নেন তিনি। বিপুল ভোটে বিজয়ী হন জিকে গউছ। প্যারোলে মুক্ত হয়ে শপথ গ্রহণ করেন। ফৌজদারী মামলায় কারাগারে আটক থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
এ ছাড়াও ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের একটি সমাবেশে বোমা হামলার মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
এ বছরের ৪ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান জিকে গউস। এরপর ২৩ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ।
কিন্তু দায়িত্ব নেয়ার মাত্র ১০ দিনের মাথায় আবারও তাকে বরখাস্ত করা হলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D