|
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী ৬ এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে নব-নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব বুঝে পাবেন।
ওসমানীনগর উপজেলা প্রশাসন নির্ভরযোগ্য সূত্র জানায়- গত ৬ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা মইনুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা গয়াছ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মুসলিমা আক্তার নির্বাচিত হন। এই নির্বাচিত প্রতিনিধিরা তাদের গেজেটসহ তাদের দায়িত্ব বুঝে পাবেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. শওকত আলী জানান, নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী ৬ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের দপ্তরে সকাল সাড়ে ১০টায় শপথ পাঠ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D