২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তনা- আতিয়া মহলে প্রচণ্ড গোলাগুলি ও বিকট বিস্ফোরণের শব্দের পর এখন সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হচ্ছে। সেখানে সেনাবাহিনীর ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলের ভবন থেকে প্রচন্ড আকারে ধুয়ার কুণ্ডুলি আকাশে উড়ছে।
স্থানীয় বাসিন্দা ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জানা যাচ্ছ, শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ পাশে ক্রাইম সিন ইউনিটের দুটি গাড়ি ভিড়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে গাড়ি দুটিকে আতিয়া মহলের পাশে যেতে দেখা যায়। সেখানে দিনভর অ্যাম্বুল্যান্স আনাগোনা করতে দেখা গেছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয়দের ধারণা, যে কোনো সময় প্যারা-কমান্ডো অভিযান সমাপ্তি ঘোষণা করতে পারে সেনাবাহিনী।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১টা ৫৫ মিনিট থেকে গোলাগুলির তীব্র শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেলা ২টা ৩ মিনিটে এবং সর্বশেষ বিকেল ৩টার দিকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটতেও শোনা গেছে।আতিয়া মহল থেকে বেশ কয়েশ গজ দূরে অবস্থান করেও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এরপর থেকে সেই ভবন থেকে ধোঁয়ার কুণ্ডুলি উড়ছে আকাশে। সেনাবাহিনী আইএসপিআরের ওয়েবসাইটেও যেসব ভিডিও আপলোড করা হয়েছে তাতেও এর সত্যতা মিলেছে।
এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকের ধারণা, সেনাবাহিনীর কমান্ডো অভিযান সম্ভবত শেষ হওয়ার পথে। স্থানীয় বাসিন্দা ও সংবাদ সংগ্রহে ঘটনাস্থলের আশপাশের সাংবাদিকরাও এমনটিই ধারণা করছেন।
সর্বশেষ খবরে জানা যাচ্ছে, আতিয়া মহলের দুই বর্গ কিলোমিটার এলাকায় কাউকেই ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। সবাইকে নিজ নিজ অবস্থানে থাকতে মাইকিং করা হচ্ছে। এ নিয়ে শিববাড়িজুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D