২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি পাঠানপাড়া জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ পাশে শনিবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনায় আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন।
সোমবার দিবাগত রাত একটায় তার অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানাবেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদের পরিবার। আবুল কালামের স্ত্রীর বড় ভাই ডাক্তার শিমুল আহমেদ টেলিফোনে জানান, ‘আজাদ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তবে সোমবার রাত একটায় চিকিৎসকরা হালনাগাদ তথ্য জানাবেন।’
তিনি বলেন, ‘আমার ছোট ভাই মনির উদ্দিন আহমেদ পাপ্পু সিঙ্গাপুরে আছেন। পাপ্পু হাসপাতালের টেলিফোন থেকে আজাদের সবশেষ অবস্থা আমাদেরকে জানিয়েছেন। পাপ্পু আমাদেরকে জানিয়েছেন যে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসকরা রাত একটায় তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন। এ থেকে আমরা বুঝে নিয়েছি যে, তার অবস্থা সংকটাপন্ন।
ডাক্তার শিমুল আরো বলেন, ‘গতরাত একটায় যেহেতু ভর্তি হয়েছে তাই আজ রাত একটায় ২৪ ঘণ্টা পার হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আমরা পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টার দিকে আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গি বিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টের কাছে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর এক ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। আহত হন অন্তত ৪৫ জন।
ঘটনার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন র্যাব কর্মকর্তা লে. কর্নেল আবুল কালাম আজাদ। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। সেখানে তার অবস্থা আরো খারাপ হওয়ায় রোববার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D