২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
সিলেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুরে পাঠানো। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে রবিবার রাত ৮টা ৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। সিঙ্গাপুরে মাউন্ড এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হবে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান।
সহকর্মীকে বিদায় জানিয়েছে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। প্রায় মিনিট দুয়েক চুপ থাকার পর আবার কথা শুরু করেন।
মুফতি মাহমুদ বলেন, ‘ দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের সহকর্মী আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি সৎ অফিসার। তার সুস্থতার জন্য আমি সারাদেশের মানুষের কাছে দোয়া চাই।’ এই বলেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।জানা গেছে, রবিবার বিকেলে ৪টা ৪০ মিনিট থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিল মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিমানটি। বিমানে একজন ডাক্তার, দুইজন নার্স ও তিনজন ক্রু ছিলেন। এছাড়া সিএমএইচ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ও কালাম আজাদের স্বজনরাও ওই অ্যাম্বুলেন্সে রয়েছেন।
শনিবার সিলেটে জঙ্গি আস্তনার অদূরে শক্তিশালী বোমা বিস্ফোরণে র্যাবের দুই কর্মকর্তা আহত হন। বিস্ফোরণে আহত র্যাবের অপর গোয়েন্দা কর্মকর্তা হলন মেজর আজাদ। তিনিও ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন র্যাবের ওই দুই কর্মকর্তা। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতেই বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয় এবং ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গিবিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টের কাছে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। আহত হন অন্তত ৪৫ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D