২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
সিলেটর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় জঙ্গিদের আস্তানা ‘আতিয়া মহলে’ সেনাবাহিনীর প্যারা-কমান্ডোদের অভিযান অব্যাহত রয়েছে। তিনদিন ধরে চলে এই অভিযানে কিছুটা সফলতার দাবি করেছে অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনী।
সিলেটে অভিযান নিয়ে সেনাবাহিনী বিকেল সাড়ে ৫টার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছে, বাড়িটির ভেতরে থাকা দুজন জঙ্গি নিহত হয়েছে। তবে বাড়িটির ভিতরে আরো কয়েকজন ‘জঙ্গি’ থাকতে পারে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের জানান- ‘অনেক কৌশল অবলম্বন করে অভিযান চালানো হচ্ছে। কারণ ভেতরে থাকারা জঙ্গিরাও কৌশল পাল্টাচ্ছে। এখনো বাড়িটিতে একাধিক জঙ্গি রয়েছে। তাই বলা যাচ্ছে না, অভিযান কখন শেষ হবে।’
তিনি আরো বলেন, ‘ভিতরে অন্তত ৪-৫ জন জঙ্গি থাকতে পারে। তারা বিস্ফোরক দ্রব্যে খুবই দক্ষ। তারা আমাদের পাঠানো গ্রেনেড তারা পাল্টা ছুঁড়ে মারছে। আবার টিয়ারসেল নিক্ষেপ করলে তারা আগুন দিয়ে তার নিস্ক্রিয় করে ফেলছে। তারা পুরো ভবনে বিস্ফোরক সেট করে রেখেছে। ফলে ধারণা করছি, তারা খুবই প্রশিক্ষিত।’তিনি আরো ‘দুজনকে দৌড়ানো অবস্থায় দেখে কমান্ডোরা গুলি ছুড়েছে। দুজনের মৃত্যু নিশ্চিত। ধারণা করছি নিহত দুজনই পুরুষ। আর একজনের পরনে সুইসাইডাল ভেস্ট ছিল। তাদের কাছে প্রচুর বিস্ফোরক আছে, সুইসাইডাল ভেস্টও আছে।’
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে এক বাড়িকে ঘিরে সেনাবাহিনী এবং পুলিশের সম্মিলিত অভিযান অব্যাহত রয়েছে।
এরা কারা বা কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে গোয়েন্দারা জানার চেষ্টা করছে এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
এদিকে জঙ্গিদের জীবিত ধরার আগের সিদ্ধান্ত থেকে সরে আসছে কীনা এমন প্রশ্নের জবাবে সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তারা যে ধরনের আচরণ করছে তাতে মনে হয় সেটা আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেননা, তারা সুইসাইডাল ভেস্ট পরে আছে।’
প্রসঙ্গত, সিলেটে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শনিবার সন্ধ্যা ও রাতে দু দফা বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে।
বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন র্যাব, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই। গুরুতর আহত র্যা বের দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D