২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
২৪ মার্চ ২০১৭, শুক্রবার : সিলেট জেলা আওয়ামীলীগের এক নেতা কর্তৃক জননেতা এম ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে অবিলম্বে এই প্রতিহিংসামুলক, বিতর্কিত ও ঘৃন্য বক্তব্য পরিহারের দাবী জানান তারা।
উল্লেখ্য- গত বুধবার সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত আওয়ামীলীগের সিলেট বিভাগীয় তৃনমূল প্রতিনিধি সম্মেলনে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করেন। শুধু তাই নয় তিনি আরো একাধিকবার জননেতা ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করেন।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- সরকার বিএনপিকে আদর্শিক মোকাবিলা করতে ভয় পায় বলেই কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুম নামক কারাগারে আটকে রেখেছে। আমরা রাজনৈতিক প্রতিযোগিতায় বিশ্বাস করি প্রতিহিংসায় নয়। তাই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা প্রতিযোগি মনে করি প্রতিপক্ষ নয়। কিন্তু ঐ আ’লীগ নেতা সকল ধরনের রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে বিএনপির জনপ্রিয় সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে নিয়ে বারবার কটুক্তি করছেন। আমরা এই ধরনের শিষ্টাচার বিবর্জিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুস্থ ও সহনশীল রাজনীতি চর্চার জন্য ঐ নেতার প্রতি আহবান জানাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D