২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭
২১ মার্চ ২০১৭, মঙ্গলবার ।। ডাকাত দলের হামলায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন’সহ ৫ জন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চেয়ারম্যান তার ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে সোমবার রাতে সিলেট নগরী থেকে গোয়াইনঘাটের নন্দিরগাঁও গ্রামে তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে সালুটিকর বাজার থেকে এক কিলোমিটার দূরবর্তী দামারি হাওর এলাকায় ডাকাত দল তার গাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও তার গাড়িতে থাকা গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনকে নামিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় তাদের গাড়ির পেছনে থাকা আরো কয়েকটি গাড়ির ওপরও ডাকাতদল আক্রমণ চালায়। এতে আরো কয়েকজন আহত হন।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, আহত উপজেলা চেয়ারম্যান ও এম এ মতিনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও সালুটিকর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D