২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে আদর্শ সদর উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন কিশোর মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D