২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
সিলেট শহরতলীর বিমানবন্দর লিটন লন্ডন সিটি সংলগ্ন এলাকায় রাতের খাবার খেয়ে যুক্তরাজ্য প্রবাসী মোশাররফ হোসেনসহ একই বাসার ৬ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন-যুক্তরাজ্য প্রবাসী ওই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন (৬০), তার ভায়রা ভাই মাওলানা আব্দুল হক (৬৫), একই বাসার বাসিন্দা রাসেল আহমদ(২৫), ছাব্বির(৩৪), শিপু(৯), ফয়সল(১০)। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফারুক আহমদ জানান, প্রবাসী মোশাররফ হোসেনের ভায়রা ভাই মাওলানা আব্দুল হক শুক্রবার রাতে প্রবাসীর বাসায় পিঠা নিয়ে আসেন। পিঠা খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে তাদের মধ্যে তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একই দিন সন্ধ্যায় ৩ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে হাসপাতালের ১ নং ও ২৬ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে তিন জন প্রবাসী পরিবারের সদস্য এবং তিন জন ওই প্রবাসী পরিবারের ভাড়াটে বলে তিনি জানান।
বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, লোক মারফত তারা এ খবর পেয়েছেন। তবে, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দাখিল করেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D