২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
সিলেটে মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যার অভিযোগে স্বামী লিয়াকতকে ২দিনের রিমান্ডে দেয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতের ম্যাজিষ্ট্রেট হরিদাস কুমার সোমবার ( ৬ মার্চ) তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৮ ফেব্রয়ারি জেল হাজতে পাঠানো হয়েছিল লিয়াকত আলীকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি জোন সিলেট-এর ইন্সপেক্টর আব্দুল হাদী ৫ মার্চ রোববার তার দুইদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার শুনানী শেষে আদালত তার ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের শুনানী করেন কোর্ট ইন্সপেক্টর জীবন ও সিলেট জেলা বারের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলুসহ কয়েকজন আইনজীবি এবং আসামী পক্ষে রিমান্ডের বিরোধীতা করে বক্তব্য দেন জেলা বারের অ্যাডভোকেট জালাল উদ্দিন ও তার সহযোগী আইনজীবিরা।
অভিযোগে প্রকাশ, গত বছরের ২২ জুন সিলেট সদরের দিঘলবাক নোয়াগাঁওয়ে এ হত্যাকান্ড ঘটে। গ্রামের রইছ আলীর পুত্র লিয়াকত আলীর সাথে উপজেলার মীরপুর গ্রামের স্বামী পরিত্যক্তা বেদানা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেদানাকে বিয়ে করতেই লিয়াকত তার স্ত্রী মুক্তিযোদ্ধা কন্যা সাজনা বেগমকে হত্যা করে। হত্যার পর এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার পর প্রেমিকা বেদানাকে বিয়ে করে ঘরে তুলে আনে। এ ঘটনায় সাজনার বোন নেহার বেগম বাদী হয়ে এসএমপি’র জালালাবাদ থানায় সাজনার স্বামী রিয়াকতসহ ৫জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় লিয়াকত জেল হাজতে গেলে সোমবার তাকে ২দিনের রিমান্ডে নেয় সিআইডি পুলিশ। মামলার অপর চার আসামী রইছ আলী, শওকত আলী, জমিলা বেগম ও হাবিবুর এখনো পলাতক রযেছে। তাদের গ্রেফতারে তল্লাশী অভিযান চলছে বলে জানিয়েছে সিআইডি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D