বিএনপির গয়াছ ওসমানীনগরে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

বিএনপির গয়াছ ওসমানীনগরে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে ৫২ কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী গয়াছ মিয়া।তিনি তার নিকটতম প্রার্থীর চেয়ে ৮৫৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
৫২টি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ মার্কা নিয়ে গয়াস মিয়া পেয়েছেন ২৯৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান পেয়েছেন ২১১৪৭ ভোট।