২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭
৪ মার্চ ২০১৭, শনিবার ।। জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অবিলম্বে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে সিলেট জেলা যুবদল।
অবিলম্বে ছাত্রনেতা সৈয়দ সাফেক মাহবুব’সহ বিভিন্ন মামলায় কারাগারে আটক সকল নেতকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
শনিবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন- ‘‘অবৈধ বাকশালী সরকার শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জুলুম-নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় আদালতে জামিন নিতে গেলে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবে না। নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রনেতা সাফেক মাহবুব সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবী জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D