২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪
সংস্কার প্রক্রিয়ায় সময় না নিয়ে দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (২৫ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে প্রেসক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।
এসময় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে, যা সংস্কারপ্রক্রিয়াকে ব্যাহত করছে। আমি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। নির্বাচন প্রক্রিয়া শুরু করতে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন করতে হবে।
জয়নুল আবদিন ফারুক বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে গর্ব করা দেশটির রাজধানী দিল্লির একটি পার্কে হেঁটে বেড়াচ্ছেন শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসক। অথচ ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে গর্ব করে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, যাঁর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও জানান বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D