ছাত্রলীগ নিষিদ্ধসহ মাহমুদুর রহমানের সাত দফা দাবি

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধসহ মাহমুদুর রহমানের সাত দফা দাবি

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার (৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মাহমুদুর রহমান বলেন, ‘অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে দেশের সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারাদেশে যত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, সব করেছে পুলিশ ও ছাত্রলীগের বাহিনী।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।