২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনগণের সেবার মান পর্যবেক্ষণ করতে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নে পরিষদ এলাকায় সাতঁটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে ইউনিয়ন পরিষদ। সোমবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টার দিকে সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনয়ন পরিষদের সচিব অাব্দুল খালেক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইউপির নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের সেবার মান যেকোন অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে পরিষদ এলাকায় আধুনিক মানের সাতঁটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। চেয়ারম্যান রুমে বসানো মনিটর থেকে সিসি ক্যামেরায় সব কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করা হবে।
সাতঁটি ক্যামেরার মাধ্যমে ইউনিয়ন পরিষদ এলাকায় প্রবেশ ও বাহির হওয়ার সময় সাধারণ লোকজন থেকে শুরু করে সব কর্মকর্তা ও কর্মচারীদের গতিবিধি সহজেই অনুধাবন করা যাবে।
তিনি আরও জানান,সাতঁটি ক্যামেরার মধ্যে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে,একটি চেয়ারম্যান রুম, সচিব’র কার্যালয়ের ভেতরে ও অফিস সহকারীর কার্যালয়ের ভেতরে, একটি ডিজিটাল সেন্টার কার্যালয়ের ভেতরে এবং একটি স্থাপন করা হয়েছে ইউনিয়ন পরিষদ মিলায়তনের সামনের দরজায় ও একটি বসানো হয়েছে ইউপি গেইটের প্রধান ফটকে ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.অাফছর অাহমদের উদ্যোগে ও পরিষদের অর্থায়নে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি ৩০ দিন পর্যন্ত স্থায়ী থাকবে। ৩০ দিনের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, সিসি ক্যামেরায় সার্জ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ তথ্য নিশ্চিত করে খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড. অাফছর অাহমদ জানান, ইউনিয়ন পরিষদ এলাকায় আসা সন্দেহভাজন লোকজনদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনার লক্ষে ও যেকোন অপ্রীতিকর ঘটনা নিশ্চিত করার লক্ষে এই প্রথম অামাদের ইউপিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এছাড়া সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ করার পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি অার বলেন বলেন, প্রথমপর্যায়ে ইউনিয়ন পরিষদ এলাকাতে আধুনিক মানের সাতঁটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে অাগামীতে ইউনিয়ন পরিষদের আবাসিক এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D