২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
চার মাস পর আদালতে সাক্ষ্য দিতে গিয়ে হত্যাচেষ্টাকারী বদরুলের মুখোমুখি হয়েছেন খাদিজা। রবিবার আদালতে তাঁর জবানবন্দিতে বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
জবানবন্দি গ্রহণ শেষে আসামীপক্ষের আইনজীবীরা খাদিজাকে জেরা করেন। আসামীকে চেনেন কি না আসামীপক্ষের আইনজীবীর এক প্রশ্নের জবাবে খাদিজা বলেন, সে আমার ছোটভাইবোনদের পড়াতো সে সুবাদে তাকে আমি চিনতাম।
খাদিজার ব্যবহৃত মোবাইলটি আসামী বদরুল কিনে দিয়েছিলো কি না এমন প্রশ্নের জবাবে খাদিজা বিষয়টি অস্বীকার করেন। আসামিপক্ষের আইনজীবীর প্রশ্নের প্রেক্ষিতে ঘটনার দিন আসামী বদরুলের দেয়া খাবার ও পানীয় গ্রহণ করার বিষয়টিও অস্বীকার করেন খাদিজা।
জেরার আগে সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাহফুজুর রহমান খাদিজার কাছে ঘটনার স্থান,সময় ও ঘটনার বিবরণ জানতে চাইলে খাদিজা তাঁর উত্তরে এ বিষয়গুলোর বর্ণনা দেন।
এর আগে ফৌজদারি কার্য্যবিধির ৩৪২ ধারানুযায়ী আসামী পরীক্ষা সম্পন্ন করেন আদালত। জবানবন্দি ও জেরা গ্রহণ শেষে আদালত আগামী ১ মার্চেই মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D