২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
সিলেট জেলার আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর গোয়ালাবাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় সরকারদলীয় সন্ত্রাসীদের ন্যাক্কারজন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে এই জঘন্য ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ-এর সিলেট বিভাগীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন উজ্জল বলেন- ৬ মার্চের আসন্ন ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মঈনুল হক চৌধুরীর পক্ষে গনজোয়ার দেখে সরকারদলীয় নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ভোটে প্রতিদ্বন্দিতার পথ পরিহার করে গায়ের জোরে ধানের শীষের বিজয় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় বুধবার গোয়ালাবাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভায় নগ্ন হামলা চালিয়ে নিরীহ নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। এর পরিনতি সরকারের জন্য কল্যানকর হবেনা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে। একই সাথে সরকারদলীয়দের রক্ত চক্ষু উপেক্ষা করে ৬ মার্চের নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D