গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে আহত শতাধিক

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪

গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে আহত শতাধিক

Manual1 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা রোববার (৩১ মার্চ) রাতে মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। শিলাবৃষ্টিতে আহত হয়েছেন শতাধিক মানুষ।

Manual7 Ad Code

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঝড় ও শিলাবৃষ্টির পর রাত ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীরা আসতে থাকেন।

Manual5 Ad Code

উপজেলার প্রায় অর্ধশতাধিক শিশু, নারী ও পুরুষ শিলাবৃষ্টিতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন যার মধ্যে বেশিরভাগই মাথা-কপাল, ঘাড়, হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

Manual1 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন অনেকেই। তাছাড়া অনেকে ঘরেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ জনের উপরে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ৩জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code