২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও রেলপথে চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনের নিচে শিশুকে নিয়ে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকালে ফেসবুকে পোস্ট দেয়ার ২০ মিনিটের মধ্যে আত্মহত্যার খবর পান স্বজনরা।
নিহতরা হলেন, হাজিগঞ্জ উপজেলার ধড্ডা দেওনজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার রিমা ও তার দুই বছরের ছেলে আব্দুর রহমান।
রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ মাসুদ আলম ঘটনাস্থল থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে গেলো ২৮ মার্চ হাজীগঞ্জ থানায় প্রবাসী স্বামী মাসুদুজ্জামান হাওলাদারের বিরুদ্ধে একটি অভিযোগ করে আত্মহননকারী গৃহবধূ তাহমিনা আক্তার। অভিযোগে স্বামী প্রবাসে থাকা অবস্থায় তালাক দেয়ার পরও স্বামী দেশে এসে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগটির তদন্তে কাজ করেন হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক আবদুর রহমান।
অন্যদিকে স্বজনেরা বলছেন, স্বামী মাসুদুজ্জামান দেশে এসে বিষয়টি সুরাহা না করে প্রবাসে চলে যাওয়ায় আত্মহননের সিদ্ধান্ত নেয় তাহমিনা। সে বিয়ের পর থেকে হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামে বাবার বাড়ীতে বসবাস করে আসছে। তাদের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। স্বামীর বাড়ী একই উপজেলার স্বর্ণা গ্রামের হাওলাদার বাড়ী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D