২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৪
রাজশাহীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।এ ঘটনায় আরও ২ মোটরসাইকেল আরোহি আহত হয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে ৪টার নগরীর দামকুড়া মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহানগরীর দামকুড়া থানাধীন নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই থানার সুত্রাবন এলাকার আলমগীর হোসেনের ছেলে সুইট হোসেন (৩১) এবং রংপুরের লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।
এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন- দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস ইসলাম (৩২) এবং একই থানার নতুন কশবা এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো. রিমন হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার মুরারীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক দুইটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে একটি মোটরসাইকেলের দুইজন ঘটনাস্থলেই মারা যান। আর অপর মোটরসাইকেলটিতে তিনজন যাত্রী ছিলেন। তাদের একজনকে হাসপাতালে আনার পথে মারা যান। এছাড়া বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নগরীর দামকুড়া এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান জানান, ট্রাকটি ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহতদের লাশ আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এই ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D