৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪
আগামী ৮ ও ৯ এপ্রিল সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
তিনি বলেন, এবার ঈদে ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা আছে। নিয়মানুযায়ী সেই ছুটি নেয়া যাবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
তিনি বলেন, আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুযায়ী এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ঈদের ছুটি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়।
ঈদের ছুটি এমনিতেই এবার ৫ দিন আছে জানিয়ে কয়েকজন মন্ত্রী বলেন, বাড়তি আরেকদিন ছুটি দেয়া হলে সেটি কাজে সমস্যা করতে পারে। আলোচনার পর ৯ এপ্রিল অফিস খোলা থাকবে বলেই সিদ্ধান্ত হয়। তবে যারা দূরে ঈদ করতে যাবেন, তারা চাইলে ছুটি নিতে পারবেন বলে জানানো হয়।
এর আগে রোববার (৩১ মার্চ) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D