২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে একজন মাইক্রোবাসের চালক। নিহত ৫ জনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন, রাজধানীর ধানমন্ডি এলাকার সালমা জামান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল একটি মাইক্রোবাস। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির কারণেই ঘটে এ দুর্ঘটনা। এতে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
গ্লোবাল পরিবহনে থাকা এক যাত্রী বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। এর আগে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামক স্থানেও একটি দুর্ঘটনা ঘটিয়েছে বাসটি। সেখানেও একটি মাইক্রোবাসকে চাপ দেয়। ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এরপরে আবারও দুর্ঘটনা ঘটায় মুকসুদপুরে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।
তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D