১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭ হাজার ৪৯৪ জন। পাসের হার ৫২ শতাংশ।
শুক্রবার (১৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশিত হয়।
গত ৯ মার্চ অনুষ্ঠিত হওয়া চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৪ হাজার ৩৯২ জন। এরমধ্যে পাস করেছেন ৭ হাজার ৪৯৪ জন। পাসের হার ৫২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৮৯৮জন। অকৃতকার্যের হার ৪৮ শতাংশ।
উল্লেখ্য, চবির ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D