৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবীন রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধা শেষে বেলা ৩ টায় নেয়া হয়সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
সেখানে গার্ড অব ওনারের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিতের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেখানে জাতীয় সংসদের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির পক্ষ্য থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত ছিলেন।
রবিবার ভোর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের প্রবীন এই নেতা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D