২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যে সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় পৌছলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং হাসপাতলে নেওয়ার পথে আরও তিন যাত্রী মারা যান। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
আহত পাঁচ জনকে শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকজনকে আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলে সামনে খেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরও তিনজন মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D