নির্বাচনের নামে সার্কাস চলছে : এম আসকির আলী

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

নির্বাচনের নামে সার্কাস চলছে : এম আসকির আলী

বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহোদর এম আসকির আলী আগামী ৭ ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমে একটি বিবৃতি পাটিয়েছেন।

তিনি বিবৃতিতে, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে l ন্যায় বিচার, মানবতা, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সমস্ত কিছুই এখানে আজ লাঞ্ছিত, উপেক্ষিত l মানুষ দিশেহারা, গোটা জাতি কারারুদ্ধ,গুম অবরুদ্ধ l এমত অবস্থায় আগামী ৭ ই জানুয়ারি নির্বাচন নামক প্রহসনের একটা সার্কাস অনুষ্ঠিত হতে যাচ্ছে l

তিনি বলেন, এই অঞ্চলের সকল পেশার জনগণের কাছে মা- ভাই-বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিনম্র আবেদন করছি , মহান সৃষ্টিকর্তার দোহাই দিয়ে অনুরোধ করছি , দয়া করে আপনারা এই প্রহসনের সার্কাসে নিজেদেরকে সম্পৃক্ত করে কলুষিত করবেন না l আপনারা এই প্রহসনের নির্বাচন সার্কাস বর্জন করুন, ভোটকেন্দ্র যেতে বিরত থাকুন l মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে এবং অন্যায়কে যে সহায়তা করে সে সমভাবে দোষী l তাই আপনারা সহজ-সরল নিষ্পাপ মানুষেরা এই সমস্ত দোষের ভাগীদার হতে নিজেদেরকে সম্পৃক্ত করতে বিরত থাকুন l একজন মজলুম নিখোঁজ ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনাদের প্রিয় সন্তান এম ইলিয়াস আলী’র প্রিয় সিলেটবাসী বিশেষ করে বিশ্বনাথ ও ওসমানীনগর বাসী l ইলিয়াস আলীর প্রতি যদি আপনাদের ন্যূনতম দরদ থেকে থাকে, ইলিয়াস আলী যদি এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য ন্যূনতম কিছু করে থাকেন তাহলে আপনাদের বিবেকের ঘন্টা ধ্বনির কাছে আমার উদাত্ত আহ্বান এবং আকুল আবেদন,আপনাদের বিবেককে জাগ্রত করুন l দয়া করে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করুন এবং সুবিধাবাদী, অসাধু অকৃতজ্ঞ মহিবুর রহমানকে ভোটদানে বিরত থাকবেন l বিশ্বনাথ বাসীর কলঙ্ক মহিবুর রহমান সহ বিশ্বনাথ ওসমানীনগর নির্বাচনী এলাকায় যে সকল প্রার্থী রয়েছেন তাদেরকে ভোটদানে বিরত থাকুন এবং ভোট বর্জন করুন l

তিনি আরও বলেন, আমি প্রত্যাশা রাখছি বাংলাদেশে ন্যায়বিচার, মানবতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা এই ভোট নামক সার্কাস কে বর্জন করে মানব মুক্তির মিছিলে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন l ইন শাহ আল্লাহ সত্য এবং ন্যায়ের জয় হবেই, হবে l

তিনি, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, মজলুম জননেতা এম ইলিয়াস আলী কে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাবার লক্ষ্যে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি