২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭
হবিগঞ্জ : সার্চ কমিটির বিরোধিতাকারীদের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশনের লক্ষ্যে রাষ্ট্রপতির নির্দেশে গঠিত সার্চ কমিটি সঠিক। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী-গুণী ও ভালো লোক। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তারা ভ্রান্ত ও রাবিশ। এর কোনো ভিত্তি নেই।’
শনিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়া বক্তৃতা করেন।
স্কুলের হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানস্থলে জড়ো হন। অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।
সূত্র : বাসস

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D