২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ।
২০১৫ সালের আজকের এইদিনে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেল ৪টায় (বাদ আসর ) বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন দলের চেয়ারপারসন।
এছাড়া নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল, বাদ মাগরিব চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ দিকে, মরহুমের সতীর্থ, শুভাকাঙ্ক্ষী সাবেক খেলোয়াড় ও ক্রীড়াবিদরা বনানী কবরস্থানে দুঃস্থ-অসহায়দের মাঝে খাবার বিতরণ করবেন।আরাফাত রহমান (কোকো) ১৯৭০ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D