২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
তিন দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে ৫৫ বছর বয়েসি এক পুরুষের লাশ। তাঁর পরিবার কিংবা স্বজনদের কোনো খোঁজ মিলছে না। গত ৫ নভেম্বর লাশটি মহানগরের চৌহাট্টা এলাকার ফুটপাত থেকে উদ্ধার করে পুলিশ। ওই লাশের স্বজনদের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়- ৫ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মহানগরের চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদরাসা মাঠের দক্ষিণ-পূর্ব কোণে ফুটপাত থেকে আনুমানিক ৫৫ বছর বয়েসি অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করে।
পরবর্তীতে সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর টিম প্রযুক্তির সহায়তায় ওই লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা করলেও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে।
পরিবারের সদস্য বা স্বজন কেউ জানতে পারলে কোতোয়ালি থানার ডিউটি অফিসার (মোবা-০১৩২০-০৬৭৫৭৩) ও এসআই কাজী জামাল উদ্দিন (০১৭১৫-৩৮২৫৭১)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D