১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মিসবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়াায় বদর উদ্দিন আহমদ কামরান’কে আগামীকাল সোমবার গণ সংবর্ধনা দেবে বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগরের ২৭নং ওয়ার্ড। সন্ধ্যা ৬টায় গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মহানগর আওয়ামীলীগ নেতা আজম খান, মহানগর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হেলাল বক্স, সাবেক কাউন্সিলর আসমা বেগম। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরান ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D